বাঙ্কার বাস্টার বোমা কী?
News

বাঙ্কার বাস্টার বোমা কী?

"বাঙ্কার বাস্টার হলো বিশেষ ধরনের বোমা যা মাটির গভীরে বা সুরক্ষিত কংক্রিটের নিচে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে- যেখানে সাধারণ বোমা কাজ করে না। যুক্তর..."

Author

By Editor

প্রকাশিত 1 বছর আগে • 0 মিনিট পড়ার সময়

বাঙ্কার বাস্টার হলো বিশেষ ধরনের বোমা যা মাটির গভীরে বা সুরক্ষিত কংক্রিটের নিচে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে- যেখানে সাধারণ বোমা কাজ করে না।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সংস্করণ জিবিইউ-৫৭ যা ৩০ হাজার পাউন্ড (প্রায় ১৩ হাজার ৬০৭ কেজি) ওজনের। জিবিইউ-৫৭ ম্যাসিভ অর্ডনেন্স পেনেট্রেটর (এমওপি) নামের শক্তিশালী এই বাঙ্কার-ভেদী বোমা একটানা ২০০ ফুট (৬১ মিটার) পাথর বা কংক্রিট ভেদ করে বিস্ফোরণ ঘটাতে পারে। এটি কেবল বি-২ বোমারু বিমান দিয়ে ছোঁড়া যায় এবং প্রতিটি বিমানে দুটি করে বহন করা যায়।

ইসরায়েলও যুক্তরাষ্ট্র থেকে বানানো জিবিইউ-২৮ এবং বিএলইউ-১০৯ বাঙ্কার বাস্টার ব্যবহার করে, যা এফ-১৫ যুদ্ধবিমান থেকে ছোঁড়া যায়। তবে এসব বোমা খুব গভীর বাঙ্কারের বিরুদ্ধে তেমন কার্যকর নয়।

সূত্র: আল-জাজিরা

মন্তব্য ফিড 0

🔒
ইন্টেলিজেন্স কমিউনিটিতে যোগ দিন

কথোপকথনে অংশ নিতে এবং আপনার মতামত শেয়ার করতে লগইন করুন।

রিভিউ করতে লগইন
এখনও কোনো ইন্টেলিজেন্স রিভিউ প্রকাশিত হয়নি। প্রথম আপনার মতামত শেয়ার করুন।