নতুন শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আনলো ইরান
News

নতুন শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আনলো ইরান

"মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এবার শত্রুপক্ষের যে কোনো ধরনের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে নতুন ধরনের হাতিয়ার প্রস্তুত করেছে ইরান। দে..."

Author

By Editor

প্রকাশিত 2 বছর আগে • 0 মিনিট পড়ার সময়

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এবার শত্রুপক্ষের যে কোনো ধরনের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে নতুন ধরনের হাতিয়ার প্রস্তুত করেছে ইরান। দেশটির এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এমন ভাবে তৈরি করা হয়েছে যা অত্যাধুনিক মার্কিন স্টেলথ যুদ্ধবিমানকেও শনাক্ত করবে এবং বহুদূরে থাকতেই তা ধ্বংস করে ফেলবে। এই হাতিয়ারের নাম বাভার-৩৭৩।

জানা গেছে, শত্রুর যে কোনো আক্রমণ রুখে দিতে ২০১৯ সালে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই বাভার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হাতে আসে ইরানের।

সমর বিশেষজ্ঞদের মতে, শক্তিশালী এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্ষমতা আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম বা রাশিয়ার এস- ৩০০ মিসাইল সিস্টেমের থেকে কোনো অংশে কম নয়।

এবার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেই আরো উন্নত ও নিখুঁত করে তুলেছে তেহরান।  গত ১৭ এপ্রিল মহড়ায় বাভারের নতুন সংস্করণ প্রকাশ্যে আনে ইরান প্রতিরক্ষা বাহিনী। ইরানের দাবি ১৮৬ মাইল পর্যন্ত দূরের যে কোনো শত্রু বিমান বা ক্ষেপণাস্ত্রে আঘাত হানতে সক্ষম বাভারের নতুন সংস্করণ। এমনকি ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, মার্কিন বিমানবাহিনীর এফ-৩৫ ও এফ-২২ স্টেলথ যুদ্ধবিমানকেও শনাক্ত করে তাতে আঘাত করতে পারে বাভার- ৩৭৩।

উল্যেখ্য, মার্কিন স্টেলথ যুদ্ধবিমান কার্যত ‘অদৃশ্য’। শত্রুপক্ষের রাডারে ধরা পড়ে না। ফলে ফাইটার জেটগুলোর আঘাত প্রতিরোধ করা খুবই কঠিন। বিশেষজ্ঞদের মতে, আমেরিকার এই অত্যাধুনিক যুদ্ধবিমান প্রতিহত করতেই বাভার এয়ার ডিফেন্স সিস্টেমকে আরো শক্তিশালী করেছে ইরান।

প্রসঙ্গত, হামাস-ইজরায়েল হামলা পাল্টা হামলার ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা জোরদার হয়েছে। ইসরায়েল ভুখণ্ডে প্রথমবারের মতো আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা জোরদার হচ্ছে। ইরান-ইসরায়েল বড় ধরনের সংঘাত হলে ইরানের জন্য গেম চেঞ্জার হতে পারে বাভার- ৩৭৩-এর মতো অস্ত্র।

সূত্র: দ্য ডিফেন্স পোস্ট, এক্সপ্রেস ইউকে

মন্তব্য ফিড 0

🔒
ইন্টেলিজেন্স কমিউনিটিতে যোগ দিন

কথোপকথনে অংশ নিতে এবং আপনার মতামত শেয়ার করতে লগইন করুন।

রিভিউ করতে লগইন
এখনও কোনো ইন্টেলিজেন্স রিভিউ প্রকাশিত হয়নি। প্রথম আপনার মতামত শেয়ার করুন।