এফবিআই-এর নতুন প্রধান হচ্ছেন কাশ প্যাটেল
News

এফবিআই-এর নতুন প্রধান হচ্ছেন কাশ প্যাটেল

"যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে বেছে নিয়েছেন নবনির..."

Author

By Editor

প্রকাশিত 1 বছর আগে • 0 মিনিট পড়ার সময়

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ওই পদে যোগ দেবেন তিনি।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কাশ প্যাটেল এর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনজীবী ও কৌঁসুলি হিসেবে কাজ করেছেন। ২০২৩ সালে তিনি ‘গভর্নমেন্ট গ্যাংস্টারস’ নামে একটি অনুসন্ধানী বই প্রকাশ করেছিলেন, যার উচ্ছ্বসিত প্রশংসা করেন ট্রাম্প।

শনিবার (৩০ নভেম্বর) ট্রাম্প জানান, তিনি সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা কাশ্যপ প্রমোদ ‘কাশ’ প্যাটেলকে (৪৪) এফবিআই প্রধান হিসেবে নিয়োগ দিতে চান। এই ঘোষণার মাধ্যমে বর্তমান এফবিআই প্রধান ক্রিস্টোফার ওয়েকে বিদায় করার ইঙ্গিত দেন ট্রাম্প।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জিতলেও ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন আগামী বছরের ২০ জানুয়ারি। তবে এর আগেই নিজের প্রশাসন সাজাবেন তিনি।

মন্তব্য ফিড 0

🔒
ইন্টেলিজেন্স কমিউনিটিতে যোগ দিন

কথোপকথনে অংশ নিতে এবং আপনার মতামত শেয়ার করতে লগইন করুন।

রিভিউ করতে লগইন
এখনও কোনো ইন্টেলিজেন্স রিভিউ প্রকাশিত হয়নি। প্রথম আপনার মতামত শেয়ার করুন।